ধানমন্ডিতে আফজাল হোসেনের বাসায় ঢুকলেই আপনি হয়তো অবাক হবেন। কেন? সে কথা বলছি। সৃজনশীল, গুণী মানুষের বাসা বাড়ির দেয়ালে সাধারণত জল রং পেইন্টিং, দেখার মতো অনেক কিছুই সাজানো থাকে। কিন্তু আফজাল হোসেনের বাসার দেয়াল ফাঁকা। অফ হোয়াইট কালারের দেয়ালে কোন কিছুই নেই। এমনকি পারিবারিক ছবি পর্যন্ত না। আফজাল হোসেনের আসল পরিচয় কী? জনপ্রিয় অভিনেতা, নাট্যকার, কবি, উপন্যাসিক, বিজ্ঞাপন নির্মাতা, উপস্থাপক নাকি শিল্পী? কোনোটাতেই কম নয়। অর্থাৎ আফজাল হোসেন এই নামটাই যথেষ্ট। এতেই বুঝে নেওয়া যায় তিনি কে?
আফজাল হোসেন টিভি মিডিয়ায় পথ কাঁপানো তারকা। একজন জনপ্রিয় তারকাকে নিয়ে সাধারণত যা হয়-